IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সরকার মিথ্যাচার করছে, ৪০১ ধারায় খালেদা জিয়া বিদেশে যেতে পারেন : ফখরুল

সরকার মিথ্যাচার করছে, ৪০১ ধারায় খালেদা জিয়া বিদেশে যেতে পারেন : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যা কথা বলছে। দেশের আইন অনুযায়ী তাকে বিদেশে পাঠানো সম্ভব বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের আউটার স্টেডিয়ামে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে সমাবেশে তিনি একথা বলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার কিছু হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারে নিতে হবে বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার ভোটের আগের রাতে চুরি করে ক্ষমতা দখল করেছে। এখন তারা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। এ বিষয়ে আইনের দোহাই দিয়ে মিথ্যাচার করছে। অথচ আইনের ৪০১ ধারাতে স্পষ্ট বলা আছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যেতে পারে।

তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে বলেই জাতিসংঘসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিচ্ছে। সমাবেশ ব্যাহত করতে বাস চলাচল বন্ধ করে হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। বলেন, মানিকগঞ্জে আজ কোনো বাস চলতে দেয়া হয়নি, তবুও লাখো মানুষ বিভিন্ন বাধা অতিক্রম করেই এসেছেন। জনগণ দেখে তারা ভয় পায় কারণ তারা জনবিহীন সরকার, তারা গণতন্ত্রকে ভয় পায়। খুব স্পষ্ট করে বলতে চাই, এই সরকার প্রতারক। তারা প্রতারণা করছে।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম খান শান্ত, খোন্দকার আব্দুল হামিদ ডাবলুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, পটুয়াখালীতে বিএনপি’র সমাবেশের শুরুতেই সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে আয়োজিত সমাবেশস্থলে হামলার অভিযোগ করেন নেতারা। এ সময় ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। অন্যদিকে, ১৪৪ ধারা জারি থাকায় নওগাঁয় সমাবেশ করতে পারেনি বিএনপির সিনিয়র নেতারা। পরে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, খালেদা জিয়ার সাথে অবিচার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31