IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ঘরে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন কি করে

ঘরে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন কি করে

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকেই আছেন শপিং করতে গিয়ে পোশাক ট্রায়াল দেন। এতে সঠিক মাপের পোশাক কেনা যায়। দেখা যায় বাড়িতে আসার পর যে পোশাকটি কিনেছেন তার মাপ ঠিক হয়নি। এজন্য দোকান থেকেই ট্রায়াল দিয়ে আসা খুবই ভালো উপায়। তবে এরই সুযোগ নিচ্ছে সমাজের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ।

ট্রায়াল রুম কিংবা হোটেলের রুম, বাথরুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।

তবে আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে এই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। যেখানেই যান প্রথমে পরীক্ষা করে নিন কোথাও কোনো ক্যামেরা লুকানো রয়েছে কি না।

বিশেষ করে খেয়াল রাখুন আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেয়াল ঘড়ির মধ্যে লুকোনো থাকতে পারে গোপন ক্যামেরা। ক্যামেরা লুকানোর আরেকটি প্রচলিত স্থান হলো টয়লেট।

অদ্ভুতভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ, বিশেষ ধরনের আসবাব কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা।

ক্যামেরার কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি স্থান, বাতি লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন বা ডিভিডি যন্ত্র এ সবই গোপন ক্যামেরা রাখার প্রচলিত স্থান। জেনে নিন ক্যামেরা খুঁজে পাওয়ার আরও কিছু পদ্ধতি-

ক্যামেরা খুঁজে পেতে ভরসার জায়গা হয়ে উঠতে পারে প্রযুক্তিও। বিশেষজ্ঞদের মতে, ক্যামেরা খুঁজে পাওয়ার একটি সহজ উপায় হলো অন্ধকারে উজ্জ্বল আলো ফেলা। ক্যামেরা যতই ক্ষুদ্র হোক, তাতে লেন্স থাকবেই। আর উজ্জ্বল আলো লেন্সে পড়লে তার থেকে নীল প্রতিবিম্ব তৈরি হয়। খালি চোখে ধরা না পড়লে ব্যবহার করতে পারেন মোবাইল ফ্ল্যাশের আলো।

ইদানিং গোপন ক্যামেরা খোঁজার অ্যাপও এসে গেছে। ক্যামেরার নেটওয়ার্ককে চিহ্নিত করে এই ধরনের অ্যাপ। আবার অনেক সময়, ক্যামেরার অপটিক্যাল তারের জন্য ফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা দেখলে সতর্ক হওয়ার প্রয়োজন আছে।

ট্রায়াল রুমে বা বাথরুমে গেলে প্রথমেই রুমের আয়না ভালো করে পরীক্ষা করে নিন। কাচের ওপর একটি আঙুল রেখে দেখুন। যদি দেখেন কাচের ওপর রাখা আঙুল আর আয়নায় দেখতে পাওয়া আঙুলের প্রতিফলনের মধ্যে সামান্য দূরত্ব রয়েছে, তাহলে বুঝবেন সব ঠিক আছে। কিন্তু যদি আয়নার ওপর রাখা আঙুল আর তার প্রতিফলনের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে কোনো কারসাজি নিশ্চয়ই আছে! কেউ হয়তো আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে!

ট্রায়াল রুমে ঢুকে সব লাইট বন্ধ করে দিন। চারদিকে তাকিয়ে দেখুন ঘরের মধ্যে কোথাও লাল বা সবুজ আলোর বিন্দু দেখা যাচ্ছে কি না। যদি দেখা যায় তাহলে বুঝবেন যে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে।

ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে তাহলে ওই ঘরে লুকানো ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ ডাউন হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে।

কারণ গোপন ক্যামেরার সঙ্গে এক ধরনের ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31