IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘কোনো নারীকে কষ্ট দেওয়া সৃষ্টিকর্তাকেই অপমান করা’

‘কোনো নারীকে কষ্ট দেওয়া সৃষ্টিকর্তাকেই অপমান করা’

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছর উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বার্তায় তিনি নারীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কোনো নারীকে কষ্ট দেওয়া মানে সৃষ্টিকর্তাকেই অপমান করা।

পিটার্স বেসিলিকায় একটি বড় অনুষ্ঠানে অংশ নেন ৮৫ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এদিন রোমান ক্যাথলিক চার্চে একই সঙ্গে দুটি বিশেষ উৎসব সামনে রেখে বিশাল আয়োজন করা হয়।

মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, নারীরাই জীবনকে এক সুতায় বেঁধে রাখেন। নারীদের ওপর সহিংসতা অবসানের জন্য জোরালো আহ্বান জানান তিনি।

পোপ ফ্রান্সিস বলেন, মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে একত্রিত করেন। মায়েদের এবং নারীদের সুরক্ষার জন্য চলুন আমরা সবাই একত্রে প্রচেষ্টা চালিয়ে যাই।

তিনি বলেন, নারীদের ওপর প্রত্যক্ষ সহিংসতার ঘটনা প্রচুর ঘটছে। অনেক হয়েছে। নারীদের কষ্ট দেওয়া মানে সৃষ্টি কর্তাকেই অপমান করা। কারণ তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন।

এর আগে গত মাসে ইতালির একটি টেলিভিশনের অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসকে এক নারী জানান, তার সাবেক স্বামী তাকে অনেক মারধর করতেন। সে সময় পোপ বলেন, যেসব পুরুষ নারীদের বিরুদ্ধে এ ধরনের কাজ করেন এগুলো শয়তানের কাজ।

করোনাভাইরাসের কারণে প্রায় দুবছর ধরে মহামারি পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে নারীদের ওপর পারিবারিক সহিংসতা অনেক বেড়ে গেছে। অনেকদিন ধরেই পারিবারিক সহিংসতার বিরুদ্ধে বার বার বক্তব্য দিয়ে সবাইকে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে পোপ ফ্রান্সিস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news