IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই’

‘ভিয়েনা সংলাপের সঙ্গে দক্ষিণ কোরীয় মন্ত্রীর সফরের সম্পর্ক নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানির সঙ্গে তার দক্ষিণ কোরীয় সমকক্ষ চই জং-কুনের সাক্ষাৎ সিউলের অনুরোধে হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দক্ষিণ কোরিয়াই ইরানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীকে ভিয়েনায় পাঠিয়েছে।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধিদলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।

সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে সংলাপ চলছে তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর ভিয়েনা সফরের কোনো সম্পর্কে নেই।

ইরানের এই মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এরইমধ্যে ভিয়েনায় উপস্থিত কয়েকজন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এ ধরনের সংলাপের অবকাশে এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে একটি স্বাভাবিক ব্যাপার।

দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির কয়েকশ’ কোটি ডলার অর্থ আটকে রয়েছে। সিউল দাবি করছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ইরানে পাঠানো যাচ্ছে না। বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্কে টানাপড়েন চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31