IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ২৪ লাখের নিচে, যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ কোটি ৬ লাখের ঘর।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৬৯ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০০ কম। এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৪ লাখ ৮৯ হাজার ৩১০ জনে।

আগের দিনের তুলনায় প্রায় ৫০ হাজার কমে গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৬২ জন। করোনার মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৬ লাখ ১১ হাজার ১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬ হাজার ৩১১ জন এবং প্রাণহানি ঘটেছে ৮ লাখ ৫৫ হাজার ৬৭১ জনের।

গত ২৪ ঘন্টায় প্রাণহানির তালিকায় দুই নাম্বারে আছে রাশিয়া। গত ২৪ ঘন্টায় রাশিয়ায় মারা গেছে ৮০২ জন আর নতুন করে সংক্রমিত ১৫ হাজার ৩১৬ জন।

এদিকে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৯১১ জন।

করোনায় মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আর সংক্রমণের তালিকায় আছে তিন নাম্বারে। গত এক দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ৩২২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৭৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৪৮১ জন এবং মৃত্যু গেছেন ২০৪ জনেড়। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৫ হাজার ১৩ জন মারা গেছেন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৫৬ জন এবং মারা গেছেন ২৩১ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৫১৫ জন মারা গেছেন।

এদিকে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ৩০৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৩ লাখ ৯৯ হাজার ৩ জন করোনায় আক্রান্তের পাশাপাশি ১ লাখ ১৪ হাজার ২০৭ জন মারা গেছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৬৪৬ জন, ভিয়েতনামে ১৬৯ জন, তুরস্কে ১৫৬ জন, মেক্সিকোতে ৯৪ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে সর্বপ্রথম করোনাভাইরাসে শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31