IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নিজেই তৈরি করুন গোলাপ পিঠা

নিজেই তৈরি করুন গোলাপ পিঠা

ধূমকেতু নিউজ ডেস্ক : শীত মানেই বাহারি পিঠা খাওয়ার প্রতিযোগিতা। এ সময় ঘরে ঘরে তৈরি হয় বাহারি স্বাদের পিঠা। ভাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা সবই তো খেয়েছেন নিশ্চয়ই!

তবে গোলাপ পিঠা খেয়েছেন কি? যদিও এই পিঠা সব সময়ই তৈরি করে খাওয়া যায়। তবে শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই এবার তৈরি করে নিন গোলাপ পিঠা।

এটি মচমচে বা রসালো দুই অবস্থাতেই খাওয়া যায়। মাত্র ৫ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন গোলাপ পিঠা। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা ২ কাপ
২. ডিম ১ টি
৩. লবণ খুব সামান্য
৪. চিনি ১ কাপ ও
৫. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে ডিম, চিনি ও লবণ দিয়ে ভালো করে ফেটে নিন। চাইলে বিটার দিয়েও বিট করতে পারেন। চিনির কোনো দানা যেন না থাকে। খুব ভালো করে বিট করতে হবে।

এরপর ২ কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে খামির তৈরি করে নিন। খামির যেন খুব শক্ত বা নরম না হয়।
বেশি শক্ত বা নরম হলে পিঠা ভালো হবে না। তাই খামির সঠিকভাবে তৈরি করে নিন।

এরপর খামির থেকে ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করুন। এই রুটির উপরে স্টিলের গ্লাস বসিয়ে গোল গোল করে কাটতে হবে।

এবার দুটি গোল রুটি একসঙ্গে রেখে চাকু দিয়ে ৩ কোণায় কেটে গোলাপের আকৃতিতে গড়িয়ে নিন। সব পিঠা তৈরি করা হলে চুলায় কড়াই দিয়ে তেল গরম করতে হবে।

তেল গরম করে পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিন। যখন পিঠাগুলো বাদামি রং ধারণ করবে, তখন তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলে গোলাপ পিঠা। ১৫-২০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই পিঠা।

চাইলে এই পিঠা কে সিরায় ডুবিয়ে রসালো করেও খেতে পারেন। এজন্য চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, দারুচিনি ২ টুকরো একসঙ্গে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। গোলাপ পিঠা ভাজা হতেই এই সিরায় ছাড়তে হবে। সিরায় ভিজে নরম হলে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31