IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ

চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালীন ভেঙে পড়লো মঞ্চ

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ চলাকালীন ভেঙে পড়েছে মঞ্চ। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা মাঠে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

এর আগে গত ৩০ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলাকালীনও ভেঙে পড়েছিল মঞ্চ। তবে নগরের কালা মিয়া বাজার কেবি কনভেনশন মাঠের ওই ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গেছে, আজ (বুধবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যের সময়ে মঞ্চটি ভেঙে পড়ে যায়। তবে ঘটনার পরও বক্তব্য অব্যাহত রাখেন আমীর খসরু।

এ সময় তিনি বলেন, বিএনপির সমাবেশে সরকার ১৪৪ ধারা জারি করছে। কিন্তু সরকারের এই বাঁধা না মেনে সমাবেশে জনগণ অংশ নিচ্ছে। এখন তো অনুমতি নেওয়া হচ্ছে। সামনে থেকে সমাবেশের জন্য আর অনুমতি নেওয়া হবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জনগণের চাপেই সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বিএনপির সমাবেশ চলাকালীন দুপুরে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হন। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে বেলা ১১টা থেকে কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহযোগে সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বেলা ১২টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সরওয়ার নিজামকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31