IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> ৮০০ বছর আগে এমনটি ঘটেছিল মহাকাশে

৮০০ বছর আগে এমনটি ঘটেছিল মহাকাশে

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ রাতে বিশ্বের মানুষ মহাকাশের যে ঘটনাটি প্রত্যক্ষ করবেন তা সচরাচর দেখা যায় না। কেউ দ্বিতীয়বার তো নয়ই, তা দেখার কেটে যায় কয়েকশ বছর। আজ সেই মহেন্দ্রক্ষণ, যা ৮০০ বছর আগে ঘটেছিল। সেদিন সৌরজগতের দুই বৃহত্তম গ্রহ ‘বৃহস্পতি’ ও ‘শনি’ এত কাছে এসেছিল যা মানুষ প্রত্যক্ষ করেছিল। আজ তারা আবারও নিজেদের খুব কাছাকাছি আসবে। বিশ্বের মানুষও তা প্রত্যক্ষ করবেন।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এই ঘটনাকে বলা চলে সৌর-পরিবারের ভাইদের কাছাকাছি আসা। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব মতে, সৌরজগত পরিবারের বড় ও মেজো সদস্য যথাক্রমে বৃহস্পতি ও শনিকে এত কাছাকাছি আসতে দেখা গিয়েছিল প্রায় ৮০০ বছর আগে। ৪০০ বছর আগে একবার কাছে এলেও তা পৃথিবী থেকে দেখা যায়নি।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে আবারো ওই দুই গ্রহকে খুব কাছাকাছি দেখতে পাবেন মানুষ। সেই পরিপেক্ষিতে এবারের এই ‘মহা-সংযোগ’ বা গ্রেট কনজাংশন যথেষ্ট দুর্লভ। যদিও ২০৪০ সালে বৃহস্পতি আবার শনিকে অতিক্রম করবে কিন্তু রাতের আকাশে এই মিলনকে আবার প্রত্যক্ষ করতে অপেক্ষা করতে হবে ২০৮০ সাল পর্যন্ত।

বৃহস্পতি ও শনির এই মহাসংযোগ এত বছর পরে হয় কেন? জ্যোতির্বিজ্ঞানীরা এর কারণ হিসেবে জানান, সৌরজগতের সর্বাপেক্ষা বড় গ্রহ বৃহস্পতি সূর্যকে প্রায় ১২ বছরে এক বার প্রদক্ষিণ করে। আর মেজ অর্থাৎ শনি যেহেতু সূর্য থেকে অনেক বেশি দূরে থাকে তাই তার কক্ষপথের পরিধি বৃহস্পতির কক্ষপথের পরিধির চেয়ে অনেক বেশি। আর তাই সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে তার লাগে প্রায় সাড়ে ২৯ বছর। অর্থাৎ শনি যখন সূর্যকে একবার প্রদক্ষিণ শেষ করে, বৃহস্পতি তখন সুর্যকে দু’বার প্রদক্ষিণ করে। এর ফলে প্রতি ২০ বছর পর বৃহস্পতি শনিকে অতিক্রম করে এগিয়ে যায়।

পৃথিবী থেকে মহাকাশে জ্যোতিষ্কদের দূরত্ব বা গতি অনুধাবন করতে পারি না, শুধু বিভিন্ন সময়ে তাদের অবস্থান প্রত্যক্ষ করি। বৃহস্পতি যখন শনির খুব কাছে এসে তাকে পেরিয়ে আবার দূরে চলে যায়, তখন শুধু আমরা দেখতে পাই। কিন্তু বৃহস্পতি আর শনি কতটা কাছাকাছি আসছে তা নির্ভর করে পৃথিবীর অবস্থানের উপর। আর সেই অবস্থান অনুযায়ী এ বছর ২১ ডিসেম্বর যখন বৃহস্পতি শনিকে অতিক্রম করবে তখন পৃথিবী থেকে দুটি গ্রহের দূরত্ব হবে ন্যূনতম।

এসময় তাদের ঔজ্জ্বল্য হবে সব থেকে বেশি। ঠিক এই ধরনের ঘটনা এর আগে ঘটেছিল ১৬২৩ সালের ১৬ জুলাই। কিন্তু তখন পৃথিবীর আকাশে দুটি গ্রহের আপাত অবস্থান ছিল সূর্যের খুব কাছে। তাই তা অনেকেই দেখতে পাননি। শনি ও বৃহস্পতির সাথে পৃথিবী যদি পুরোপুরি একই সরল রেখায় অবস্থান না করে তাহলে শনি বৃহস্পতির পেছনে পুরোপুরি ঢাকা পড়ে না। এবারেও তা হবে না। বরং, শনি ও বৃহস্পতিকে ঠিক গায়ে গায়ে লেগে থাকতে দেখা যাবে। এমনটি শেষবার মানুষ দেখেছিল ১২২৬ সালের ৫ মার্চ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031