IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> অনলাইনে এনআইডির পুরনো ছবি বদলাবেন যেভাবে

অনলাইনে এনআইডির পুরনো ছবি বদলাবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র বা এনআইডি করা হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তখন যেসব ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলো অনেকের বর্তমান ছবির সঙ্গে মেলে না। আবার অনেকের ছবি বেশ অসুন্দর। ফলে অসুন্দর বা পুরনো ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি ওয়েবসাইট থেকে অনলাইনে করা হয়। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরনো তথ্য হালনাগাদ করা যায়।

জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা তথ্য হালনাগাদ করার জন্য প্রথেমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এই ওয়েবসাইটে প্রবেশের সময় https ফরম্যাটের কারণে অনেক ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে। সেক্ষেত্রে ‘I Understand the Risks’ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ‘Add Exception’ এবং পরে ‘Confirm Security Exception’ ক্লিক করলে সাইট ওপেন হবে।

এবার প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগ ইন করুন।

রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে:
১.প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা।
২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করা।
৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া।
৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেয়া।

লগইন করার পর এবার ‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে।

ফর্ম পূরণের জন্য এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয় অবশ্যই প্রথমে জন্মসাল দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি হলে লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।

এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) ও স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ NIDhelp2020)। এগুলো বসানোর পরে সঠিকভাবে ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।

সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফাই কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কোড পাওয়ার জন্য সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।

সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তখন লগইন করুন।

লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।

রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন।

এবার দেখুন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে হাজির এবং নিচের যেকোন অপশনে আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সহ অনেক কিছু পরিবর্তন করুন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় লাগতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031