IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> ইসরাইলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া সেই পেজ সরিয়ে নিল ফেসবুক

ইসরাইলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া সেই পেজ সরিয়ে নিল ফেসবুক

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে। বরং যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে নিরপরাধ ফিলিস্তিনের ওপর এই হামলার পক্ষে সমর্থন আদায়ে ফেসবুকের সহায়তা নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনীর হামলার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে।

এমন একটি পেজের নাম ‘জেরুজালেম প্রেয়ার টিম’। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে হামাসের প্রতিরোধকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসরাইলি সেনাদের হামলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে।

বিষয়টি বিশ্বজুড়ে নেটিজেনদের নজরে পড়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা ও প্রতিবাদ হয়েছে। এসব সমালোচনার পর অবশেষে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামের পেজটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের নিউজে বলা হয়, ফেসবুকের এই পেজের লাইক সংখ্যা ৭ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৬৯৩। অনেক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ— তাদের অজান্তেই ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামের পেজে লাইক হয়ে গেছে। অথচ তারা কখনও সেই পেজে প্রবেশই করেননি। এই নামে কোনও পেজ আছে বলেও জানতেন না অনেকে। অথচ তাদের লাইক জমা পড়ে গেছে অদ্ভূতভাবে।

জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজে দেওয়া সব পোস্টই ফিলিস্তিনিদের বিপক্ষে প্রচারণা করা হয়েছে। এমনকি ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে সেখানে।

ফেসবুক ব্যবহারকারীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, ইসরাইলের ভূমি রক্ষা করা তাদের অধিকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031