IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> দেশে তৈরি মোবাইলে মিটবে চাহিদা

দেশে তৈরি মোবাইলে মিটবে চাহিদা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে বর্তমানে মোবাইল ফোনের যা চাহিদা তার ৮২ শতাংশের বেশি দেশেই তৈরি হচ্ছে। এরমধ্যে হাইএন্ডের ফোনও আছে। এমনকি দেশে এখন ফাইভ-জি ফোনও তৈরি হচ্ছে। অবশিষ্ট ১৮ শতাংশ মোবাইল ফোন আমদানি হলেও উৎপাদক, আমদানিকারক, নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টরা দেশে তৈরি মোবাইলের ওপরই আস্থা রাখতে চাইছেন। সরকার আশা করছে, কম্পিউটারের মতো কর সুবিধা মোবাইল ফোনকে দিলে আগামী ২ বছরের মধ্যে এই শিল্প শক্ত ভিত পাবে। কোনও ফোনই তখন আর আমদানি করতে হবে না।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে এখন মোট চাহিদার ৮২ ভাগেরও বেশি মোবাইল ফোন দেশেই তৈরি হচ্ছে। স্থানীয় মোবাইলের মার্কেট শেয়ার ৬২ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ওয়ালটন যুক্তরাষ্ট্রে মোবাইল রফতানি করছে। নেপালেও বাংলাদেশি মোবাইলের চাহিদা বেশ।

দেশে মোবাইল তৈরি কারখানার লাইসেন্স ১৩টি প্রতিষ্ঠান পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ৯ থেকে ১০টি প্রতিষ্ঠান উৎপাদনে আছে। নকিয়া লাইসেন্স পেয়েছে, অপোও চলে আসবে। আশা করি, শাওমি এবং মটোরোলাও এ বছরের মধ্যে দেশে কারখানা স্থাপন করবে। যতদূর জেনেছি, এই ব্র্যান্ড দুটি কারাখানা স্থাপনের অনুমতির জন্য প্রক্রিয়া শুরু করেছে। তাদের মাঠ পর্যায়ের কাজ চলছে এখন।

কম্পিউটারের ওপর শুল্ক ও কর নেই উল্লেখ করে তিনি বলেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) যদি এই মোবাইলের ক্ষেত্রে এই চেঞ্জ করতে পারে তাহলে আগামী ২-৩ বছরের মধ্যে দেশের মোবাইল শিল্প কম্পিউটারের জায়গা দখল করে নেবে। দেশে এখনও ফিচার ফোনের ব্যবহারকারী কম উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখনও স্মার্ট ফোন ব্যবহার করাটা শিখে উঠতে পারেনি। এজন্য দেশে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা কম।

এদিকে দেশে মোবাইল তৈরির কারখানা স্থাপনের সনদ পেয়েছে ১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে উৎপাদনে আছে ৯টি কারখানা। সর্বশেষ সনদ পেয়েছে নকিয়া। এরমধ্যে ওয়ালটন দেশের বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের ৫টি দেশে মোবাইল ফোন রফতানি করছে। সিম্ফনি ২০২২ সালে রফতানিতে যাবে বলে জানা গেছে। রফতানিতে সিম্ফনির প্রথম পছন্দ শ্রীলঙ্কা ও ভিয়েতনাম।

জানা গেছে, ২০২০ সালে দেশে মোবাইল ফোন বিক্রি হয়েছে ৩ কোটি ২০ লাখ ইউনিট। এরমধ্যে স্মার্ট ফোন ছিল ৯০ লাখ। সংশ্লিষ্টদের ২০২১ সালেও দেশে ৩ কোটি ২০ লাখ মোবাইল বিক্রি হবে। এরমধ্যে স্মার্ট ফোনে টার্গেট ধরা হয়েছিলো ১ কোটি ২০ লাখ। এ বছর ব্যবসায়ী-উদ্যোক্তারা স্মার্ট ফোন বিক্রির পরিমাণ ১ কোটি ইউনিট হলেই খুশি।

দেশের মোবাইল কারখানা ও উৎপাদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) দেশে মোবাইল ফোন বিক্রি হয়েছে ৭৫ লাখ। এর মধ্যে ২০ লাখ হলো স্মার্ট ফোন। তিনি জানান, দেশে তৈরি ফোনের মধ্যে স্যামসাংয়ের চাহিদা সবচেয়ে বেশি। স্যামসাং ফাইভ-জি ফোনও বাংলাদেশের কারখানায় তৈরি হচ্ছে। ভিভো ও রিয়েলমি সাশ্রয়ী ক্যাটাগরিতে ভালো করছে। মোবাইল ফোন রফতানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও উল্লেখযোগ্য পরিমাণে রফতানি শুরু হয়নি। সুষ্ঠু প্রণোদনা ও বন্দর কাঠামো উন্নয়ন ও বৈদেশিক কার্গো পরিবহণ সুবিধা বাড়ালে রফতানি হবে বলে আমরা আশাবাদী।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ওয়ালটন বর্তমানে বিশ্বের ৫টি দেশে স্মার্ট ও ফিচার ফোন রফতানি করে। রফতানির শীর্ষে আছে মধ্যম সারির ফোন।

জুনে চালু হচ্ছে নকিয়ার কারখানা?
বহুল প্রত্যাশিত ব্র্যান্ড নকিয়া দেশে কারখানা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে কারখানা স্থাপনের জন্য ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান বিটিআরসি থেকে প্রভিশনাল অ্যাপ্রুভাল পেয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাকিবুল কবির জানান, একই সঙ্গে ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড অনুমতি পেয়েছে নকিয়া ব্র্যান্ডের ফোন অ্যাসেম্বিলিং বা উৎপাদনের। প্রতিষ্ঠানটির টার্গেট জুন মাসের মধ্যে উৎপাদনে যাওয়া।

জানা যায়, স্মার্ট ফোন তৈরির মাধ্যমেই প্রতিষ্ঠানটি এ দেশে উৎপাদক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এরইমধ্যে প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি-১ -এ ভবন নির্মাণের কাজ শেষ করেছে। নকিয়া সূত্রে জানা গেছে, নকিয়া এখনও এনবিআরের অনুমোদন পায়নি। শিগগিরই পাবে বলে অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031