IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টেক ওয়ার্ল্ড >> পৃথিবীর কক্ষপথে ঢুকছে ৫ গ্রহাণু, নাসার সতর্কতা

পৃথিবীর কক্ষপথে ঢুকছে ৫ গ্রহাণু, নাসার সতর্কতা

ধূমকেতু নিউজ ডেস্ক : আতঙ্কের সংবাদ জানিয়ে পৃথিবীবাসীকে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে ছোট থেকে মাঝারি আকারের অন্তত ৫টি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকবে। একেকটি আকারে একটি বোয়িং-৭৪৭ বিমানের সমান।

সোমবার ছোট আকারের একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছে নাসা। যার ব্যাস ছিল ২৬ মিটার। বিজ্ঞানীরা এই গ্রহাণুর নাম দিয়েছেন ‘২০২০ আরআর-২’।

গ্রহাণুটি সোমবার পৃথিবী থেকে ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যায়। অবশ্য গত ২৪ সেপ্টেম্বর একটি স্কুলভ্যানের আকারের গ্রহাণু পৃথিবীর একেবারে কাছ ঘেঁষে গিয়েছিল বলে জানিয়েছে নাসা। গ্রহাণুটি ভূপৃষ্ঠ থেকে ছিল মাত্র ১৩ হাজার মাইল দূর দিয়ে চলে যায়।

তবে আগামীকাল বা বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে যাওয়া গ্রহাণুগুলো ওই ছোট গ্রহাণুর মতো এতো কাছে দিয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন নাসার বিজ্ঞানীরা।

নাসা জানিয়েছে, বুধবার গ্রহাণু ২০২০ আরকে-২ ভূপৃষ্ঠ থেকে ২৩ লাখ ৮০ হাজার মাইল দূর দিয়ে চলে যাবে। তাই এই গ্রহাণুটি আমাদের খুব একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না। এরপরও গ্রহাণুটির ওপর কড়া নজরদারি চলছে নাসার বিজ্ঞানীদের। কারণ কক্ষপথ বদলিয়ে পৃথিবীর আরও বেশি কাছে চলে আসার সম্ভাবনাও থাকতে পারে গ্রহাণুটির।

এটি প্রস্থে ১১৮ থেকে ২৬৫ ফুটের মধ্যে। একটা বোয়িং-৭৪৭ বিমানের আকারের কাছাকাছি। এর গতিবেগ এখন সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার।

তথ্যসূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031