IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ফেসবুক-হোয়াটসঅ্যাপ ফিরছে ছন্দে

ফেসবুক-হোয়াটসঅ্যাপ ফিরছে ছন্দে


ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ সময় সোমবার রাতে (জিএমটি বিকেল ৪টা) অনেকটা হঠাৎই বন্ধ হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তিনটি নেটওয়ার্ক সাইট ফেসবুক, হোয়াটস্যাপ এবং ইনস্টাগ্রাম। এ কারণে পুরো পৃথিবীতে প্রায় সাড়ে ৩০০ কোটি লোক তীব্র সমস্যায় পড়েন। পরে ভোর রাতের দিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কাজ করতে শুরু করে। তবে ব্যবহারকারীদের বক্তব্য এখনো পুরোপুরি ছন্দে ফেরেনি সাইট দুইটি। খবর ডয়েচে ভেলে।

ঠিক কী কারণে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেল, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তবে অ্যাপগুলো অকেজো হওয়ার পর তারা ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। হোয়াটসঅ্যাপে তারা মেসেজ পাঠিয়ে বলেছেন, কারিগরী সমস্যার কারণে অ্যাপগুলো বিকল হয়েছে। দ্রুত তা আবার কাজ করতে শুরু করবে।

ফেসবুক কর্তৃপক্ষেরই অংশ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এর আগেও একবার এভাবেই সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল তাদের প্ল্যাটফর্ম। কিন্তু দ্রুত তা ছন্দে ফিরে এসেছিল। এবারের ঘটনা ঐতিহাসিক। কর্তৃপক্ষ কোনো বয়ান না দিলেও না প্রকাশ না করার শর্তে ফেসবুক কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এ ঘটনা ঘটেছে।

ডোমেনে ভুল হওয়ার জন্যই পুরো সার্ভার ক্র্যাশ করেছে। কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এ ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনার পর ফেসবুকের কারিগরী প্রধান এ মেসেজ পাঠিয়েছেন।

ঘটনার পর শেয়ারবাজারে ফেসবুকের দর পড়ে যায়। প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন প্রায় ২০০ কোটি মানুষ। সোমবার রাতে সেই ব্যবহারও আচমকা ৪ দশমিক ৯ শতাংশ নেমে যায়। ফলে ফেসবুকের বিপুল ক্ষতি হয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের। প্রতি ঘণ্টায় ফেসবুকের আয় ৫ লাখ ৪৫ হাজার ডলার। ৬ ঘণ্টায় তাদের বিপুল ক্ষতি হয়েছে।

তবে কীভাবে এ ঘটনা ঘটল, তা ব্যাখ্যা করতে গিয়ে হার্ভার্ডের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির ডিরেক্টর জোনাথান জিট্রেইন বলেন, ‘গাড়ির ভিতর চাবি রেখে গাড়ি বাইরে থেকে লক করে দিলে যা হয়, ফেসবুকের সার্ভারেও তাই হয়েছে।’

রোববার রাত থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিড়ম্বনার মধ্যে। ফেসবুক সংস্থাকে ঘনিষ্ঠভাবে চেনেন বলে দাবি করে এক ব্যক্তি রোববার রাতে একটি টেলিভিশন শোতে অংশ নেন। সেখানে তিনি বলেন, একেবারে গোড়ার দিকে ফেসবুক বুঝেছিল যে, তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে হেটস্পিচ ছড়ানো হবে। ভুল তথ্য ছড়ানো হবে। কিন্তু শুধুমাত্র লাভের আশায় সেই বিষয়গুলোকে তখন আমল দেওয়া হয়নি। আজ তার ফল ভুগছে গোটা সমাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031