IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে
Home >> ধর্ম >> গজব থেকে রক্ষা পেতে কুরআনের নির্দেশনা

গজব থেকে রক্ষা পেতে কুরআনের নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব আজ আতঙ্কগ্রস্ত। বিশ্বের শক্তিধর সব রাষ্ট্রও ভীতসন্ত্রস্ত। আসমানি গজব ও শাস্তি বৃষ্টির ফোটার মতো বর্ষিত হচ্ছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বলা যায় সবাই আজ মহাবিপদের সম্মুখীন। একের পর এক বালা-মুসিবত কেন ধেয়ে আসছে? এসব নিয়ে কি কখনও ভেবে দেখেছি?

এসব অস্থিরতা ও উৎকণ্ঠার কারণ পার্থিব নয় বরং আসমানি নিয়তি এর পেছনে কার্যকর। এসবের মূল কারণ হলো- পবিত্র কুরআনের অমিয় বাণী বিশ্ব জগতের কাছে ব্যর্থ হয়েছে। তাই তো দুনিয়ার ওপর আল্লাহ তাআলা এসব বালা-মুসিবত চাপিয়ে দিয়েছেন।

এসব বিপদ-মুসিবত থেকে একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন; যিনি আমাদের কাজে অসন্তুষ্ট হয়ে তার রুদ্ররূপ বিশ্বের ওপর কিছুটা প্রকাশ করেছেন।

আজ বিশ্বমানবতা আল্লাহপাকের স্মরণ থেকে দূরে চলে গেছে এবং আল্লাহ তাআলাকে ভুলতে বসেছে। অনেকে তো আল্লাহ তাআলার অস্তিত্বই অস্বীকার করে। অন্যদিকে যারা এতে বিশ্বাস রাখে তারাও ধর্মের নামে ধর্ম প্রবর্তকদের আনীত সত্যিকার শিক্ষামালা বিকৃত করে এমন সব মনগড়া ব্যাখ্যা করছে, যা সমাজের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করে আলো-বাতাসকে পর্যন্ত বিষাক্ত করে ফেলছে।

আমাদের অন্যায় কৃতকর্মের মাত্রা আজ এতটাই ছড়িয়ে পড়েছে যে, শরীরের পুরো অঙ্গ যেন পাপে ভরপুর। ব্যবসা-বাণিজ্য ও চাকরি যা-ই করছি না কেন সব কিছুতেই যেন অন্যায়কেই প্রাধান্য দিচ্ছি। এমনকি মুখে যা বলছি তাও মিথ্যা বলছি।

আল্লাহর ভয়ে যখন দুই রাকাআত নামাজ আদায় করছি সেখানেও দুনিয়ার চিন্তায় মগ্ন, কখন নামাজ শেষ করব আর বাহ্যিকতার পূজায় মত্ত হবো। এই যে একের পর এক মহামারি ও বালা-মুসিবতের সম্মুখীন হচ্ছি এর মূল কারণ- আমার কৃতকর্ম। আমার কৃতকর্মই এসব মহামারিকে আহ্বান জানাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা ছেয়ে গেছে। এর পরিণামে তিনি তাদের কোনো কোনো কর্মের শাস্তির স্বাদ তাদের ভোগ করাবেন, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে।’ (সুরা আর-রূম : আয়াত ৪১)

যেহেতু আমাদের পাপ সর্বত্র ছেয়ে গেছে, তাই বিভিন্ন প্রাকৃতিক আজাব তথা করোনা ভাইরাসের আক্রমণ বলুন বা ঘূর্ণিঝর সিডর, বুলবুল বা ভূমিকম্প যা-ই বলুন; সবই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবগ্রহের জন্য সতর্ক সংকেত।

সে কারণেই আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে, হে আমার বান্দারা! তোমরা সতর্ক হও, তোমরা অসৎ পথ পরিত্যাগ করে সৎপথে চল। তোমরা সহজ সরল পথ অবলম্বন কর। বিষয়টিকে এভাবেও বলা যায়, সমাজ ও দেশের বেশির ভাগ মানুষ যখন পাপ, ব্যভিচার, অন্যায় এবং নিজ প্রভুকে ভুলতে বসেছে তখনই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোপাগ্রস্ত হয়ে তার রুদ্ররূপ প্রকাশ করেন। আল্লাহ তাআলা বলেন-
‘আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের ওপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করেন।’ (সুরা আশ-সুরা : আয়াত ৩০)

মানব প্রকৃতি বিকৃত হচ্ছে। আমাদের কৃতকর্মের কারণে আল্লাহর রুদ্ররূপ বারবার প্রকাশিত হচ্ছে। বালা-মুসিবত যখন ঐশী হয় তখন তা থেকে রক্ষা করার মালিকও তিনিই। আজ আমরা কেউ বলতে পারবো না যে, আমরা নিরাপদ। কেবল সেই বলতে পারে যার হৃদয় পবিত্র, যিনি ধন, মন, প্রাণ সব কিছুই আল্লাহর জন্য বিলিয়ে দেয় এবং প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করে এবং তার গুণগানে নিয়োজিত থাকে।

আল্লাহ তাআলা আমাদের বার বার সতর্ক করছেন এরপরও যদি আমাদের হুশ না হয় তাহলে আমরাও কি আদ ও সামুদ জাতিসহ অন্য জাতিকে যেভাবে তাদের অপকর্মের জন্য তিনি ধ্বংস করেছেন, তারই আহ্বান করছি না তো?

তিনি যেহেতু রহমানুর রাহিম; তিনি চান না যে, তার বান্দারা যেন কোনোভাবে কষ্টে নিপতিত হয়। তাই তিনি বারবার সতর্ক করছেন; তার বান্দারা যেন সঠিক পথে পরিচালিত হয়। সব ধরণের বালা-মুসিবত থেকে রক্ষার এখন একটিই মাত্র রাস্তা খোলা আছে আর তাহলো-

  • দয়াময় আল্লাহর প্রকৃত বান্দায় পরিণত হওয়া;
  • আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার যথাযথ আদায় করা;
  • নিজেকে সংশোধন করা এবং
  • নিজ আত্মাকে ধুয়ে মুছে পবিত্র করা।

আমরা যারা নিজেদের কৃতকর্মের কথা স্মরণ করে যন্ত্রণায় ভুগছি আমাদের জন্য আশার বাণী হচ্ছে যে, ‘দয়াময় প্রভু আমাদের নিরাশ হতে বারণ করেছেন। তিনি আমাদের সুপথে ফিরে আসার জন্য ক্ষমার সুসংবাদ দিয়ে বলেছেন-
‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ তোমাদের সব গোনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার : আয়াত ৫৩)

বিশ্ব যেখানে আতঙ্কগ্রস্ত এরপরও যদি আমার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে না ওঠে; আল্লাহর রহমতের আশা না করে; তবে কবে নাগাদ আমার চেতনা জাগ্রত হবে? আর কবেই বা আল্লাহ তাআলা এসব বালা-মুসিবত দূর করবেন?

একমাত্র আল্লাহ তাআলাই জানেন কখন কোন আলোকে এসব বালা-মুসিবত দূর করবেন। সে মহান রবের কাছেই ক্ষমা চাই। বালা-মুসিবত থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করি। কুরআনের দিকনির্দেশনা মেনে চলি।

হে দয়াময় প্রভু! আমরা যদি আপনার নির্দেশের অমান্যকারী হই; তবে হয়তো আপনি নতুন মানবগ্রহ সৃষ্টি করবেন, যা করতে আপনি সক্ষম। যারা আপনার নির্দেশাবলি মেনে চলবে। কেননা আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।

সুতরাং আপনি আমাদের আপনার ক্ষমার চাদরে আবৃত করুন। আমাদের কুরআনের নির্দেশাবলি বোঝার ও মানার তাওফিক দিন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31