IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে
Home >> ধর্ম >> খ্রিস্টমাসের ইতিহাস কি?

খ্রিস্টমাসের ইতিহাস কি?

শুভ বড়দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : খ্রিস্টমাস ট্রি আর সান্তা ক্লজ, এই নাম দুটো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড়দিনের কথা। বড়দিন- খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতিবছর ডিসেম্বরের ২৫ তারিখ সারা বিশ্বের খ্রিস্টধর্মীরা মহাসমারোহের সাথে পালন করে এই বড়দিন বা খ্রিস্টমাস। কিন্তু কিভাবে এলো এই খ্রিস্টমাসের উৎসব? খ্রিস্টমাসের ইতিহাসই বা কি?

খ্রিষ্টধর্মে বড়দিন হল যিশুর জন্মোৎসব। খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, আদি বাইবেলর ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যদ্বানীতে বলা হয়েছে যে কুমারী মেরির গর্ভে তাদের ত্রাণকর্তার জন্ম হবে। নতুন নিয়ম বা নূতন বাইবেলের দুটি সুসমাচারে বর্ণিত যিশুর জন্মকাহিনীই বড়দিনের উৎসবের মূলভিত্তি। এই উপাখ্যান অনুসারেই বেথলেহেম শহরে উপস্থিত হয়ে কুমারী মাতা মেরি এক শিশুর জন্ম দেন। দিনটি ছিলো এই ২৫ ডিসেম্বর। আর সেই শিশু আর কেউ না, খ্রিস্টানদের ত্রাণকর্তা যিশু খ্রিস্ট। বাইবেলে উল্লেখ না থাকার পরও একটি আস্তাবলে গবাদি পশু পরিবৃত অবস্থায় জন্ম নিয়েছিলেন যিশু, এমনই কথা প্রচলিত অনেক জায়গায়।

অনেক খ্রিষ্টান ধর্মাবলম্বীই মনে করেন, যিশুর জন্মই আদি বাইবেলের ভবিষ্যদ্বানীকে পূর্ণতা দেয়। কয়েকজন জ্যোতিষী স্বর্ণ, গন্ধতৈল ও ধূপ নিয়ে শিশুটিকে দর্শন করতে যাবার সময় একটি রহস্যময় তারা তাঁদের পথ দেখিয়ে নিয়ে যায় এমন কথাও প্রচলিত আছে। বেথেলহেম তারা নামেই প্রচলিত সেই তারা।

খ্রিষ্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে। এগুলির মধ্যে বর্তমানে গির্জার উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অন্যতম জনপ্রিয় প্রথা বলে বিবেচিত হয়। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন উপাসনা পদ্ধতি।

বড়দিন পালনের অন্যতম অংশ হল গৃহসজ্জা ও উপহার আদানপ্রদান। কোনো কোনো খ্রিষ্টীয় শাখা সম্প্রদায়ে ছোট ছেলেমেয়েদের দ্বারা খ্রিষ্টের জন্মসংক্রান্ত নাটক অভিনয় এবং ক্যারোল গাওয়ার প্রথা বিদ্যমান। আবার খ্রিষ্টানদের কেউ কেউ তাদের গৃহে পুতুল সাজিয়ে খ্রিষ্টের জন্মদৃশ্যের নেটিভিটি দৃশ্য বা ক্রিব প্রদর্শন করে থাকেন। সান্তা ক্লজের কাছ থেকে ছোটদের উপহার পাওয়াও একটি অলিখিত রীতি হয়ে উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31