ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোস্তাপুর থানাধীন বাগদুয়ার গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোস্তাপুর থানাধীন কাঞ্চনতলা এলাকার মৃত সাইফুদ্দিন সরকারের ছেলে কামাল উদ্দিন (৩৯), ডাকবাংলা এলাকার আলম আলীর ছেলে আশিকুল ইসলাম (২৪) ও নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে লিখন (২৩)।
র্যাব-১৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোস্তাপুর থানাধীন বাগদুয়ার গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৫টি মোবাইল, ৫টি সীমকার্ড, নগদ ৫,৫০০/-টাকা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

র্যাব-১৫ আর জানায়, আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় The Arms Act, 1878 এর 19A/19f ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


