IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলের ছোয়া লাগেনি ময়মনসিংহের প্রথম শহিদ মিনারে

ফুলের ছোয়া লাগেনি ময়মনসিংহের প্রথম শহিদ মিনারে

ধূমকেতু নিউজ ডেস্ক : সারা দেশের ন্যায় ময়মনসিংহেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে নগরীর টাউন হল মাঠের পশ্চিম প্রান্তে কেন্দ্রীয় শহিদ মিনারটি ব্যাপক সাজে সজ্জিত করা হয়েছে। কিন্তু অযত্নে-অবহেলায় পড়ে আছে ভাষা শহিদের স্মরণে নির্মিত ময়মনসিংহের প্রথম স্মৃতিস্তম্ভটি।

সরেজমিনে দেখা গেছে, শহিদ মিনারটি ধুলোবালি মাখা ও রাজনৈতিক দলের নেতার পোস্টার লাগানো অবস্থায় পড়ে আছে। রাত থেকে সকাল এমনকি দুপুর পর্যন্ত কেউ আসেনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে।

ময়মনসিংহের প্রথম শহিদ মিনারটির অবস্থান বর্তমানে সিটি করপোরেশন ভবনের পাশে জাদুঘরের সামনের মোড়ে। জায়গাটি পাঁচ রাস্তার মোড় হিসেবেও পরিচিত। বর্তমানে সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে ‘স্মৃতি অম্লান’ নামে একটি সুদৃশ্য স্থাপত্য শিল্পকর্ম রয়েছে।

জানা যায়, ১৯৫৬ সালেই প্রথম শহিদ মিনারটি এখানে তৈরি হয়েছিল। যার উচ্চতা ছিল সর্বোচ্চ সাড়ে তিন ফুট। ষাট দশকের শেষ সময় পর্যন্ত সবাই এখানেই ফুল দিতেন।

নতুন প্রজন্মের অনেকেই জানেন না এই শহিদ মিনারে কথা। জাহাঙ্গীর আকন্দ নামে এক কলেজ ছাত্র জানান, ২১ ফেব্রুয়ারিতে সবাই টাউন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দেয়। আমরাও সেখানে দিই।

ময়মনসিংহের সেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘সাধারণত ময়মনসিংহে ভাষা দিবসে প্রশাসন যেখানে আয়োজন করে সেখানে সবাই ফুল দিতে যায়। তবে ইতিহাসের সাক্ষী হিসেবে প্রথম শহিদ মিনারের প্রতি যত্নশীল হওয়া উচিত।’

এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক বলেন, ময়মনসিংহের প্রথম শহিদ মিনার সম্পর্কে আমি অবগত নই। তবে ২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটি এই শহরের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠন করা হয়েছে। প্রস্তুতি সভার মিটিংয়ে উদযাপন কমিটির কেউ এই বিষয়টি উপস্থাপন করেননি। তবে এখন আমি অবগত হওয়ায় বিষয়টি খোঁজ নিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31