ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চৌডালা-কানসাট সড়কের লাইন পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বুধবার দুপুরে ওই এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং ভূটভূটি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে ওই এলাকার তরিকুল ইসলামের শিশুকন্যা ইসরাত (৫)।
তিনি আরও জানান, পুলিশ ঘাতক ভূটভুটির সহকারীকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news