IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় বাসরের আগেই বরের মৃত্যু

মান্দায় বাসরের আগেই বরের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। নতুন বউকে নিয়ে অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়। একই সঙ্গে চলছে বৌভাতের আয়োজন। হঠাৎ করেই বর রাজ কুমার সরদার (২৫) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও কাজ হয়নি। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বর রাজ কুমার সরদার। আজ রোবরার দুপুরে রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

বর রাজের মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে যায় বিয়ে বাড়ি। বিষাদের সুর বেজে উঠে আত্মীয়-স্বজনদের মনে। শোকের ছায়া নেমে আসে দেলুয়াবড়ি আদিবাসী পল্লিতে। বর রাজ কুমার সরদার উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি আদিবাসী পল্লির নামুয়া সরদারের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে রাজ কুমার সরদার সঙ্গে নাচোল উপজেলার কাঁকনহাট শ্যারোপাড়া এলাকার নিমান্ত সরদারের মেয়ে অনুরাধা সরদারের বিয়ে হয়। রীতি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বর ও বরযাত্রীরা নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন। এর কিছু পরেই পেট ব্যথা শুরু হয় বর রাজ কুমার সরদারের।

মৃতের বাবা নামুয়া সরদার বলেন, প্রচন্ড ব্যথায় চিৎকার শুরু করলে ছেলে রাজকে প্রথমে দেলুয়াবাড়ি বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি মাইক্রোবাসে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার ছেলে রাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অবগতও করেননি। কী কারণে রাজের মৃত্যু হয়েছে তারও বলতে পারছি না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news