IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বাসের চাপায় নিহত ২

মান্দায় বাসের চাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুস সাত্তার (৬০) ও খোরশেদ আলম সরদার (৪৫)।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে দেলুয়াবাড়ি এলাকায় আটক করেছে পুলিশ।

নিহত আব্দুস সাত্তার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ও খোরশেদ আলম সরদার একই ইউনিয়নের বাংড়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আব্দুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস রাস্তা পারাপারের সময় পথচারী খোরশেদ সরদারকে চাপা দেয়। এসময় রাস্তার অপর পাশে থাকা আব্দুস সাত্তারের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

নিহত আব্দুস সাত্তারের স্বজনেরা জানান, আব্দুস সাত্তার পেশায় ছিট কাপড়ের ব্যবসায়ী। একটি চার্জারভ্যানে গ্রামে গ্রামে ঘুরে ছিটকাপড় বিক্রি করেন। মঙ্গলবার সকালে ভ্যানে কাপড় নিয়ে গ্রাম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ৯টার দিকে চৌদ্দমাইল এলাকায় বাসের চাপায় মারা যান তিনি।

অন্যদিকে নিহত খোরশেদ সরদারের চাচাতো ভাই সুরুত আলী জানান, ভাই খোরশেদ সরদার রাজশাহীর কেশরহাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। চৌদ্দমাইল মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাস তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষনা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাসের চাপায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ি এলাকায় আটক করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news