IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গিনেস বুকে নাম লিখাতে চান গোমস্তাপুরের সিফাতুল্লাহ

গিনেস বুকে নাম লিখাতে চান গোমস্তাপুরের সিফাতুল্লাহ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিংয়ে দেশ বিদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন সিফাতুল্লাহ ইসলাম। তাঁর ইচ্ছে গিনেস বুকে রেকর্ডে নাম লেখানো। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম হাতের লেখা প্রতিযোগিতায় ৫টি পুরস্কার পেয়েছেন। তাঁর লেখার প্রতিভা দেশ-বিদেশে সুনাম ছড়িয়ে পড়েছে।

সিফাতুল্লাহ ইসলাম রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। বাবা শরিফুল একজন স্কুল শিক্ষক। জন্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা কিন্তু বর্তমানে বাস করছেন রহনপুর পৌর এলাকার একটি বাসা বাড়িতে।

জানা গেছে, সিফাতুল্লাহ ছোট বেলা থেকে মেধাবী। বোর্ড পরীক্ষার প্রতিটিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে বিভিন্ন ধরণের ফন্টের লেখার কৌশল বিষয়ে অবগত হন। শুরু করেন লেখালেখি। চেষ্টা করতে থাকেন, সফলও হয়েছে। পরবর্তীতে তিনি ইউটিউব দেখে ভূলগুলো সংশোধন করেন। এছাড়া ক্যালিগ্রাফি লেখাগুলো উপলব্ধি করেন। কিছুদিনের মধ্যে ক্যালিগ্রাফি লেখায় পারদর্শী হয়ে যান। এখন সে ৬ থেকে ৭ রকমের ফন্ট লিখতে পারেন এবং দক্ষতা অর্জন করেছে। সিফাতুল্লাহ রাইটিং একাডেমির ফাউন্ডার ও calligrapher এবং calligraphy and handwriting নিয়ে কাজ করছেন। সাথে শিখিয়ে যাচ্ছেন।

সিফাতুল্লাহ বলেন, পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন ধরণের ফন্টের লেখার চেষ্টা করি। লিখার সময় প্রথমে সমস্যা হলেও ধীরে ধীরে চেষ্টার সঙ্গে সফল হয়েছেন।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় হতে বিভিন্ন ফন্টে লেখার আগ্রহ জাগে তাঁর। চেষ্টা করতে থাকি। করোনা কালীন কলেজ বন্ধ হলে পড়ার ফাঁকে ফাঁকে ক্যালিগ্রাফি হ্যান্ড রাইটিং উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে জয়লাভ করেন।

তিনি আরও জানান, পুরস্কারসহ সার্টিফিকেট অর্জন করেছেন। ইউটিউব চ্যানেল ও টিকটক এ্যাকাউন্ট হাতের লেখা ভিডিও বানিয়ে দেশ-বিদেশে জনপ্রিয়তা পেয়েছেন । আস্তে আস্তে ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সে জানান। এছাড়া অল্প বয়সে বিভিন্ন হ্যান্ডরাইটিং ইভেন্টে এ বিচারক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। এছাড়া হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য। সে চেষ্টা করছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখাতে। এতে সব ধরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিফাতুল্লাহ ।

তাঁর শিক্ষক আশিকুর রহমান সাগর বলেন, ছাত্রাবস্থায় সিফাতুল্লাহ অসাধারণ ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করে যাচ্ছেন। হাতের লেখাও সুন্দর। এদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বাবা শরিফুল ইসলাম জানান, ছোটবেলা থেকে তাঁর ছেলে শান্ত প্রকৃতির। অত্যান্ত মেধাবী ছাত্র সিফাতুল্লাহ ইসলাম। সব পরীক্ষায় ভাল ফল করে উত্তীর্ণ হয়। ৮ম শ্রেণিতে বৃত্তি পান। লেখার প্রতি আগ্রহ দেখে চীন ও ভারত থেকে অনলাইনের মাধ্যমে কলম ও কালি কিনে দেয়। ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং এর উপর বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হয়েছে দেখে বাবা হিসেবে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে তাঁর সাফল্যের জন্য সে সকলের সহযোগিতা চেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news