IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে শ্রাবনী আক্তার চাঁদনী (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী বাবা-মার উপর অভিমান করে ২১ মার্চ সোমবার সকাল ৮টায় সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রাবনী আক্তার চাঁদনী উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর হিন্দুপাড়ার হাবিবুর রহমানের কন্যা। সে নিয়ামতপুর আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, শ্রাবনী আক্তার চাঁদনী সকাল ৮টায় তার দাদা হায়দার আলীর শয়ন কক্ষে বাড়ির লোকজনের অগোচরে দরজা লাগিয়ে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে থানায় বাবা হাবিবুর রহমান রহমান একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরী করেন।

হাবিবুর রহমান বলেন, ঘটনার দিন সকাল ৮টায় আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী আমাকে খাবার খেতে বলে, আমি পরে খাবো বলে মাঠে কাজ করতে চলে যাই। সকাল সাড়ে নয়টায় মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে শ্রাবনী আক্তার চাঁদনী আমার বাবা হায়দার আলীর শয়ন কক্ষে সেলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, আমার মেয়ে চাঁদনী বড় রাগী মেজাজের ছিলো।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির প্রতিনিধি পাঠিয়ে এ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news