IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় ধর্ষণ মামলায় স্বাস্থ্যকর্মী হাজতে, বন্ধ কমিউনিটি ক্লিনিক

মান্দায় ধর্ষণ মামলায় স্বাস্থ্যকর্মী হাজতে, বন্ধ কমিউনিটি ক্লিনিক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ২২ দিন ধরে বন্ধ রয়েছে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা কমিউনিটি ক্লিনিক। একটি ধর্ষণ মামলায় স্বাস্থ্যকর্মী সালাউদ্দিন জেলহাজতে থাকায় তালা ঝুলছে ক্লিনিকের দরজায়। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের লোকজন।

এ অবস্থায় তাঁর অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে আজ রোববার বেলা ১১টায় কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রামবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, গ্রামের মকবুল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, ফজলুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ, কামরুন্নাহার বেগম, মুনমুন বেগম, রোজিনা খাতুন প্রমূখ।

বক্তারা দাবি করেন, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা নারী রোগিদের সঙ্গে মাঝে মধ্যেই অশোভন আচরণ করেন স্বাস্থ্যকর্মী সালাউদ্দিন। এ কারণে অনেকে নারী সেখানে যেতে সাহস করেন না। গত ৩ মার্চ রাতে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে আটক করা হয়।

পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ওই ঘটনায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ৪ মার্চ ভুক্তভোগী নারী মান্দা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। বক্তারা স্বাস্থ্যকর্মী সালাউদ্দিনের অপসারণসহ শাস্তির দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, বারিল্যা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সালাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুব শিগগিরই কমিউনিটি ক্লিনিকটি চালু রাখার ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930