IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সান্তাহারে স্বামীর ওপর অভিমানে গৃহবধূর আত্মহত্যা

সান্তাহারে স্বামীর ওপর অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর ওপর অভিমান করে আলেমা খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সংলগ্ন ইসাহাকের ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলেমা আক্কেলপুরের তিলকপুর মারমা গ্রামের হাসান আলীর স্ত্রী।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তিন বছর আগে সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় জনৈক ইসাহাক আলীর বাসা ভাড়া নিয়ে আমেলা ও হাসান দম্পতি বসবাস করে আসছিল। সোমবার দিবাগত রাত ২টায় অটো রিকশা চালক স্বামী হাসান আলী কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী আলেমা খাতুনের কাছে খাবার চায়। কিন্তু আলেমা খাতুন তার স্বামীকে রান্না করা খাবারগুলো বের করে তুলে নিয়ে খেতে বলে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে হাসান আলী। স্ত্রী তার স্বামীর ওপর অভিমান করে গভীর রাতে পাশের ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। ভোর ৫ টার দিকে তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র তার মায়ের কাছে যেতে কাঁদতে শুরু করলে আলেমাকে খোজাখুঁজির একপর্যায়ে পাশের ঘরে তার মরদেহ দেখতে পায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930