IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় ১১ (এগার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিলসহ সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-২।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেড় টার দিকে পাবনা জেলার সদর থানাধীন নলদহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার সুজানগর থানাধীন ভবানীপুর এলাকার মৃত হোসেন আলী খানের ছেলে (সাবেক ইউপি চেয়ারম্যান) টুটুল খান (৪৫), মৃত সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৩৯), দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪), আতাইকুলা থানাধীন পাটুয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে আব্দুস সাত্তার (৫৯) ও ভারাদপুর এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে রইছ উদ্দিন খান (৫২)।

র‌্যাব-১২, সিপিসি-২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড় টার দিকে একটি দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন নলদহ সাকিনস্থ জনৈক আব্দুর রশিদ (৬২), পিতা মৃত ইয়াছিন মোল্লা এর বসতবাড়ীর দক্ষিণ পার্শের পাবনা হতে সুজানগরগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। এসময় ১১ (এগার) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিলসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের কাছে থাকা ৬টি মোবাইল, ৮টি সিম, নগদ ১,২৫,৩০০/- (এক লক্ষ পচিশ হাজার তিনশত) টাকা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news