IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও কচ্ছপের হাড় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও কচ্ছপের হাড় উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ৪৫ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পৃথক সময়ে শিয়ালমারা বিওপির শিয়ালমারা আমবাগান এলাকা ও ভোলাহাট সীমান্তে ফলিমারী মাঠে ৬ বস্তার মধ্যে থাকা হাড়গুলো পায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে শিয়ালমারা বিওপির সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় শিয়ালমারা আম বাগান এলাকায় ২ চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ হতে উক্ত অস্ত্র জব্দ করে।

অপরদিকে, লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা’র নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ভোলাহাট সীমান্ত পিলার ১৯১ মেইন হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারী মাঠ নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে তারা ৬টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। উদ্ধারকৃত হাড়ের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news