IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার সংলগ্ন গোলাপ বাজার হতে আরগাড়া হাট যাওয়ার পাকা রাস্তার উপর থেকে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৫।

আটককৃত আসামি শিবগঞ্জ উপজেলার মির্জাপুর নামোপাড়া গ্রামের কেতাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৭)।

র‍্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের, র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখে রাত ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারে গোলাপ বাজার হতে আরগাড়া যাওয়ার পাকা রাস্তার দক্ষিণ পার্শের তোজাম্মেল হক পিতা মৃত ফরিদ উদ্দিন এর বসত বাড়ীর পূর্ব দিকের ফাকা জায়গা হতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ২টি বিদেশী পিস্তল (খ) ৩টি ম্যাগাজিন (গ) ৩ রাউন্ড গুলি (ঘ) ১টি মোবাইল সেট এবং (ঙ) ১টি সীমকার্ডসহ আসামী শরিফুল ইসলাম (২৭), পিতা- কেতাব আলী, গ্রাম -মির্জাপুর নামোপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জথকে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news