ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতদের সঙ্গে থাকা আরও এক বন্ধু।
সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহজাদাপুরের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজউদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৬)। আহত হয়েছে একই এলাকার সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেলে করে মাধবপুর থেকে তিন বন্ধু ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


