IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঈদে নানার বাড়ি বেড়ানো হলো না তালহার

ঈদে নানার বাড়ি বেড়ানো হলো না তালহার

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : ঈদে সুজানগরে নানা বাড়ি বেড়াতে যাবার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবু তালহা তেহমী (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন বুধবার (৪ মে) দুপুর ১২ টার দিকে নাজিরগঞ্জ-সুজানগর সড়কের সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালহা তেহমী রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নাজিরগঞ্জ ইউনিয়নের হাটমালিফা গ্রামের হেলাল উদ্দিনের সন্তান। সে স্থানীয় মালিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় তেহেরীর সঙ্গে থাকা তার আপন বড় ভাই মালিফা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তোহা ও মোটরসাইকেল চালক চাচাতো ভাই এইচএসসি পরীক্ষার্থী মামুনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে তাদের দুইজনকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিহত তেহমীর মামা হাবিবুর রহমান প্রিন্স।

নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজ বাড়ি হাট মালিফা থেকে চাচাত ভাই মামুনের মোটরসাইকেলে আপন দুই ভাই তেহেমী ও তোহা নানা বাড়ি সুজানগর পৌরসভার ভবানীপুর (কাচারীপাড়া) যাবার পথে কুড়িপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তেহমীকে মৃত ঘোষণা করে।

সুজানগর থানার ওসি আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। তবে গাড়িটি জব্দ ও চালককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহত শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা-২ আসেনর সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উল্লেখ্য, গত দুইবছর পূর্বে নিহত তেহমীর আপন আরেক ভাই পানিতে ডুবে মারা যায়। আর হেলাল উদ্দিনের ৩ সন্তানের মধ্যে তেহমী ছিল ছোট। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news