IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সুজানগরে ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে মিলল ৩১৩৭ লিটার সয়াবিন তেল

সুজানগরে ব্যবসায়ীর বাড়ি ও গোডাউনে মিলল ৩১৩৭ লিটার সয়াবিন তেল

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে এক ব্যবসায়ীর বাসাবাড়ি ও গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৩ হাজার একশত সাইত্রিশ লিটার সয়াবিন তেল উদ্ধার এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল।

বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডের ঘোষ স্টোরের মালিক শ্রী দুলাল ঘোষের বাসা বাড়ি ও গোডাউন থেকে এ তেল উদ্ধার ও জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের পাবনার একটি আভিযানিক দল এ অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন সাইজের প্যাকেটজাত ও বোতলজাত ১ হাজার সাতশত দুই লিটার এবং ১ হাজার চারশত ৩৫ লিটার ড্রাম ভর্তি সয়াবিন তেল উদ্ধার করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রী দুলাল ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে প্যাকেটজাত ও বোতলজাতকৃত তেল বোতলের গায়ে লেখা পুরোনো মূল্যে স্থানীয় জনতার কাছে বিক্রি করে দেওয়া হয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে সয়াবিন তেল কিনে নিতে দেখা যায় নারী ও পুরুষ সকলকে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম দেখিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং অবৈধভাবে মজুদ করার অপরাধে ব্যবসায়ী শ্রী দুলাল ঘোষকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২০১৯ সালের ২০ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে শ্রী দুলাল ঘোষের সুজানগর নন্দিতা সিনেমা হল রোডের নিজ বাড়ির কারখানা থেকে থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ, মাঠা ও ঘি প্রস্তুতের উপাদান পামওয়েল, সয়াবিন তেল, ভেজাল মাঠা, ভেজাল মাখন, ব্লেন্ডার মেশিন ও লবণ সহ অন্যান্য সামগ্রী জব্দ করে। এ সময় শ্রী দুলাল ঘোষ পালিয়ে গেলেও আলাল প্রামানিক ও মিঠুন প্রামাণিক নামে কারখানার দুই শ্রমিককে আটক করা হয়।

এ ঘটনায় মামলা হলে পরবর্তীতে ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের এ আর কর্ণার মার্কেট এলাকা থেকে পলাতক মামলার প্রধান আসামী কারখানার মালিক শ্রী দুলাল ঘোষকে নগদ ৪ লাখ ৭ হাজার টাকা এবং ৩৪০ ভারতীয় রুপিসহ আটক করেছিল র‌্যাব। পরে জামিনে বের হয়ে এসে তিনি কৌশল অবলম্বন করে প্রভাবশালীদের ম্যানেজ করে স্থানীয় চরাঞ্চলের কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে আবারো ভেজাল ঘি সহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করা শুরু করেন এবং ভেজাল ওইসব খাদ্যদ্রব্য ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এছাড়া বিপুল পরিমাণ তেল, চিনি সহ বিভিন্ন ধরণের পণ্যও অবৈধভাবে মজুদ করে থাকেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

এ বিষয়ে জানতে বুধবার দুপুরে শ্রী দুলাল ঘোষের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news