ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই থানা পুলিশ মহসিন আলী (৪৫) নামের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মহসিন উপজেলার খনজোর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।
জানা যায়, ২০১৯ সালে মহসিন আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০২২ সালের এপ্রিল মাসে বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০ টাকা জরিমানর আদেশ দেন। এ আদেশের পর থেকে মহসিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিনকে শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


