IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> র‌্যাব-পুলিশের হাতাহাতি, আহত ৪

র‌্যাব-পুলিশের হাতাহাতি, আহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীর পরশুরামে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার রাত আটটার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও র‌্যাব উভয় পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এসময় ফেনীগামী একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে পুলিশ সদস্যরা যাত্রীদের পরিচয় জানতে চান। এতে প্রাইভেটকারে থাকা যাত্রীরা নিজেদেরকে র‌্যাব সদস্য বলে পরিচয় দেন।

এরপরও পুলিশ সদস্যরা ওই গাড়ি তল্লাশির চেষ্টা করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে পরশুরাম থানার এএসআই রেজাউল আলম (৩৯), ইব্রাহিম (৩৭), কনস্টেবল নূরনবী পাটোয়ারী (৪০) ও মাহবুব হোসেন (৩২) আহত হন।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউল ও নূরনবীকে হাসপাতালে ভর্তি করান। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক জানান, আহত অবস্থায় ৪ পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। এবং অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, একই সময়ে একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে যান র‌্যাব ও পুলিশ সদস্যরা। এসময় উভয় বাহিনীর সদস্যরা সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক জুনায়েদ জাহেদী জানান, হাতাহাতির পর উভয় পক্ষ আইডি কার্ড প্রদর্শন করলে ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news