IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় গাছচাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় গাছচাপায় শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সন্তানের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন মা কুষ্টিয়ার খোকসা উপজেলায় খেজুর গাছের নিচে চাপা পড়ে কনক নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ইন্দ্রজিৎ পাড়ইয়ের ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সঙ্গে নিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়িতে নতুন ঘর তোলা দেখতে যান। এসময় ওই প্রতিবেশীর বাড়িতে শ্রমিকরা একটি খেজুর গাছ কাটছিলেন। শিশুটি তার মায়ের সঙ্গে নিরাপদ দূরত্বে অপর একটি ঘরের মেঝেতে বসে ছিল। এসময় হঠাৎ করে কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এদিকে, সন্তানের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন বাবা ইন্দ্রজিৎ। আর বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন শিশুটি মা কল্পনা। তবে জ্ঞান ফিরলেই বলছেন, তার ছেলের মৃত্যুতে কারও দোষ নেই। এই দুর্ঘটনা দিয়ে ঈশ্বর তার ছেলেকে নিয়ে গেছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, শিশুটি গাছ চাপা পড়ে মারা গেছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। তবে শিশুর পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকার করা যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news