IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ‘ঈদের ছুটিতে বাড়ি আসবে বলেছিল, আগেই এলো’

‘ঈদের ছুটিতে বাড়ি আসবে বলেছিল, আগেই এলো’

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত ভোলার মো. হাবিবুর রহমানের (২৫) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬) সকাল ৯টায় তার নানাবাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটরের চাকরি করতেন।

অকালে হাবিবকে হারিয়ে শোকের মাতম চলছে তার পরিবারে। এদিকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

হাবিবের মরদেহ বাড়িতে আনার সংবাদ পেয়ে তোফায়েল আহমেদের নির্দেশে তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ছুটে যান নিহত হাবিবুর রহমানের বাড়িতে। তিনি নিহতের নামাজে জানাজায় অংশ নেন। পরে হাবিবুর রহমানের পরিবারকে তোফায়েল আহমেদের পক্ষ থেকে সমবেদনা জানান তার ছেলে মইনুল হোসেন বিপ্লব। তখন তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং আগামীতেও তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

স্বজনরা জানান, আজ থেকে ২৩ বছর আগে যখন হাবিবুর রহমানের বয়স মাত্র দুই বছর তখন তার বাবা সাহাবুদ্দিন মারা যান। সেই থেকে হাবিব তার মায়ের সঙ্গে দক্ষিণ দিঘলদীর বালিয়া গ্রামের ছিদ্দিক ফরাজির বাড়িতে (নানা বাড়ি) থাকতেন। এখানেই বড় হয়েছেন। পড়াশোনা করেছেন। গত ৫ বছর আগে তিনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কমিউটার অপারেটরের চাকরি পান।

হাবিবের মা জানান, শনিবার সকালে মোবাইল ফোনে কথা হয়েছিল। হাবিব মাকে বলেছিল, আগামী কোরবানির ঈদের ছুটিতে বাড়ি আসবে। ঠিকই এসেছে কিন্তু লাশ হয়ে। এরপর কান্নায় ভেঙে পড়েন মা। আর কথা বলতে পারেননি।

হাবিবের নানা ছিদ্দিক ফরাজি জানান, ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে হাবিব তার কাছেই মানুষ হয়েছে। নাতিকে নিয়ে বড় স্বপ্ন ছিল নানার। ইতোমধ্যে নাতির জন্য নতুন ঘর তুলেছেন। অল্প কিছু কাজ বাকি ছিল। আশা ছিল এবার ঈদে হাবিব বাড়ি এলে তার বিয়ের কথা বলবেন। বিয়ের জন্য মেয়ে দেখবেন। আনন্দ হবে। সীতাকুণ্ডের দুর্ঘটনায় সব স্বপ্ন বিলীন হয়ে গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে লাগা আগুনের ফলে একটি কনটেইনারে রাসায়নিক থাকায় রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৪ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। এতে এখন পর্যন্ত ৪১ জন নিহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন।

নিহতদের অধিকাংশের পরিচয় এখনো মেলেনি। সেই পরিচয় নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেলের সামনে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। সোমবার দুপুর পর্যন্ত ১৬ পরিবারের ৩০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএর নমুনা সংগ্রহে চুল, রক্ত ও লালা নেয়া হচ্ছে স্বজনদের। তবে মরদেহগুলোর পরিচয় জানতে অপেক্ষা করতে হবে ১ মাস। এই সময়ে মরদেহগুলো ফ্রিজারে সংরক্ষণ করা হবে। রিপোর্ট পাওয়ার পর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে মরদেহগুলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news