IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালমনিরহাটে পানিবন্দি ২০ হাজার পরিবার

লালমনিরহাটে পানিবন্দি ২০ হাজার পরিবার

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষদের। বন্যা পরিস্থিতি উন্নতির জন্য তিস্তা ব্যারাজের সবকয়টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। এতেও পানি নিয়ন্ত্রণে আসছে না।

সোমবার (২০ জুন) বিকাল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প’ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ ৫২.৯১ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.৬০) যা বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে রেকর্ড করা হয়। এর আগে দুপুর ১২ টায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর দুপুর ১২টায় পানি কমে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে এবং বিকেল ৩ টায় বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহ রেকর্ড হয়। পরে সন্ধ্যার পর থেকে তিস্তার পানি আবারও বাড়তে থাকে। পরে রাত পেরিয়ে সোমবার সকাল ৬টায় পানি বিপদসীমা অতিক্রম করে দুপুর ১২টা থেকে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

অপরদিকে ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১০ সে. মি ওপরে রেকর্ড করা হয়েছে। এছাড়াও জেলার সতী নদী, মালদাহ, রত্নাই, স্বর্ণামতি নদী ও ডোবার পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে । তিস্তা ও ধরলার পানি বৃদ্ধিতে জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী,দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এদিকে অব্যাহত বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলের ৫ হাজার পরিবার পানিবন্দী হয়েছে। অপরিকল্পিত ভাবে বাড়িঘর ও ভবন নির্মাণ করে পানির গতিপথ রোধ এরং মৎস প্রজেক্ট দেয়া ও ডোবার পানি নিষ্কাসন ব্যবস্থা ভালো না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, রোববার রাত থেকে তিস্তার পানি আবারো বৃদ্ধি পেয়ে অত্র ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

একই উপজেলার ফকির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, গত দুইদিন ধরে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পাওয়া হয়নি। এদিকে গত দুইদিন থেকে তিস্তার পানি ঘর বাড়িতে প্রবেশ করায় পরিবারগুলো রান্না করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই উঁচু স্থানে চুলা জ্বালিয়ে কোনরকম রান্না করে এক বেলা খেয়ে জীবন যাপন করছে ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সোমবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ২৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরে তা বেড়ে বিকাল ৩টা থেকে বিপদসীমার ৩১সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার তীরবর্তী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর বলেন, বন্যা কবলিত জেলার পাঁচ উপজেলার জন্য ১৫০ মেঃ টন চাল বরাদ্দ ছিল, যা বিতরণ শেষ হয়েছে । বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news