IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে ভূয়া তিন নিয়োগপত্রসহ ২ প্রতারক গ্রেপ্তার

বদলগাছীতে ভূয়া তিন নিয়োগপত্রসহ ২ প্রতারক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর নামক এলাকা হতে সেনা সদর দপ্তরের ৩টি ভূয়া নিয়োগপত্র ও ৮টি ভুয়া সীলসহ অভিযুক্ত আসামী খোরশেদ আলম মিঠু (৩৮) ও সুজন মন্ডল (৫০) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে জেলার বদলগাছী উপজেলার বিষ্ণপুর নামক গ্রামের মৃত আব্দুল মতিন মন্ডলের ছেলে খোরশেদ আলম মিঠু ও একই গ্রামের ফরছেদ আলীর ছেলে সুজন মন্ডলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভিকটিম এবং তার মায়ের কাছে সেনা সদর দপ্তরের মেসওয়েটার ও অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম চাকরি খবর জানতে চাইলে গত ৩০ জুন ২০২২ ইং তারিখে নিয়োগপত্র নেওয়ার জন্য আরও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। পরবর্তীতে তাদের কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম শনিবার (২ জুলাই) বিষয়টি র‌্যাবকে অবগত করে এবং প্রতারকরা ভিকটিমের কাছে টাকা নিতে আসলে ক্যাম্পের আভিযানিক দল তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে ভিকটিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি প্রতারণা মামলা করা হয়।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আসামীদের প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে ১টায় আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news