IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে রাইস মিলে অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাণীনগরে রাইস মিলে অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে একটি রাইস মিলের গুদামঘরসহ গরু-ছাগল, হাঁস-মুরগী, কবুতর, মোটরসাইকেল, ধান-চাল পুরে ভূষ্মিভূত হয়ে গেছে। এসময় শয়ন ঘর থেকে মালপত্র বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেসমিন আকতার (৪০) এবং হারুনূর রশিদ (২৮) নামে দুইজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার হরিশপুর গ্রামে আবুল কালাম আজাদের রাইস মিলে।

মিল মালিক আবুল কালাম আজাদের ছোট ভাই হারুনুর রশিদ জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টা দিকে হঠাৎ করেই রাইস মিলে আগুন লাগে। মহুর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ভাই আজাদ ও প্রতিবেশিদের আত্মচিৎকারে আগুন নিভানোর জন্য এলাকাবাসি এগিয়ে আসে। এসময় আগুনের গতি বৃদ্ধি পেতে থাকলে স্থানীয়রা রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ওই গুদাম ঘরে থাকা ১টি গরু, ৬টি ছাগল, ১২০টি কবুতর, ২০টি বিভিন্ন জাতের হাঁস, ২৫মন ধান, ৮মন চাল, একটি মোটরসাইকেল, দুইটি বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল পুরে ভূষ্মীভূত হয়ে যায়। এসময় ওই গুদামঘর থেকে মালপত্র বের করতে গিয়ে আজাদের স্ত্রী এবং ছোট ভাই আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এতে প্রায় ৭ থেকে ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হারুনুর রশিদ।

উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রাতে খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news