ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলার কসবা ইউপির এলাইপুর গ্রামের জহিরুদ্দীনের ছেলে তামিম ইকবাল (৭)এলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নাচোল-সোনাইচন্ডি পাকা রাস্তায় পারাপারের সময় চলমান ভুটভুটির ধাক্কায় শিশু তামিম ইকবালের মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার ও ভুটভুটিসহ চালক দেওপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাগর হোসেন (২৩)কে ঘটনাস্থল থেকে আটক করে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


