IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলার মেহেদী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পত্নীতলার মেহেদী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় চাঞ্চল্যকর মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামি ওলি (২১)কে বিশেষ অভিযানে জয়পুরহাট জেলার আক্কেলপুর হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি চৌকস আাভিযানিক টিম ।

বুধবার (১৭ আগস্ট) র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মাসুদ রানা এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীর অবস্থান শনাক্ত করে দুপুর ১টা ৪৫ মিনিটে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন উত্তর রামশালা গ্রাম হতে ওলি (২১) কে গ্রেপ্তার করা হয়েছে।

পত্নীতলা উপজেলার ঘোষনগর হাড়িপুকুর গ্রামের বাবু এর ছেলে ওলি (২১) নওগাঁ জেলার পত্নীতলা থানা মামলা নং-১৯/২৩৬, তারিখ-১২/০৭/২০২২খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারা মামলার এজাহার নামীয় হত্যা মামলার ১নং আসামী। পরে গ্রেপ্তারকৃত আসামীকে নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, গত ১১ জুলাই আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকায় অভিযুক্ত ওলি (২১), বান্টু ও আনিছুর রহমান (২২) ভিকটিম মৃত মেহেদী হাসান (২৩) কে ফোন করে তার বাসা (গ্রাম- ঘোষনগর, ইউনিয়ন- গগনপুর, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ) হতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ভিকটিম মেহেদী হাসানকে (২৩) তার পরিবারের সদস্যরা খোঁজ খবর নিয়ে খুঁজে পায়নি। ১২ জুলাই আনুমানিক ভোর ৬ ঘটিকায় পত্নীতলা ও মাতাজিহাট রাস্তার পাশে ভিকটিম মেহেদী হাসান (২৩) এর লাশ পাওয়া যায়। লাশের গায়ে অনেক কালশিরা দাগ ও আঘাতের চিহ্ন। মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা যায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ বলেন, র‌্যাব-৫, কর্তৃক আটককৃত মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামী ওলি (২১) কে থানায় হস্তান্তর করেছে সকালে আদালতে প্রেরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news