IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে সরকার : ইমাজ উদ্দিন

সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে সরকার : ইমাজ উদ্দিন

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন্ আচার অনুষ্ঠানে মিলিত হন এদেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ। সেই সম্প্রীতি বিনষ্ট করতে বারবার চেষ্টা করছে জামায়াত-বিএনপির দোসররা। তাদের সেই চক্রান্ত কোনোদিনই সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সবধরণের চক্রান্ত প্রতিহত করা হবে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে প্রসাদপুর বাজারে নবনির্মিত রাধাগোবিন্দ জিউ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি অবনী ভূষণ প্রামানিকের সভাপতি অনুষ্ঠানে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী তপন কুমার সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, মন্দির কমিটির সাধারণ অনুপ কুমার মহন্ত, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল প্রমুখ।

সুধী সমাবেশের আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news