IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জয়পুরহাটে শয়নকক্ষে স্বামীর লাশ, পুলিশি হেফাজতে স্ত্রী

জয়পুরহাটে শয়নকক্ষে স্বামীর লাশ, পুলিশি হেফাজতে স্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মোস্তাকিমের স্ত্রী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

স্বজনরা জানান, গত ২ মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সাথে মোস্তাকিমের বিয়ে হয়।

শশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কোলহ করে বাবার বাড়িতে চলে যায়। এর পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পারিবারিক ভাবে উভয় পক্ষের সম্মতিতে বৈঠক করে রিয়ার বাড়ি থেকে মোস্তাকিমের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসে। রাতে খাওয়া দাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হটাৎ করে দেড় টার দিকে রিয়ার চিৎকারে শশুর শাশুরী ও প্রতিবেশিরা এসে দেখেন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ। স্ত্রী রিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনার স্থল থেকে গায়েব৷

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, মোস্তাকিমের পরিবারের সন্দেহর জেড়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু মোস্তাকিমের বাবা হামিদুল বাদী হয়ে একটি মামলার প্রস্ততি নিয়েছেন বলেও ওসি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news