IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মেঘনা নদীতে বর-কনেসহ নৌকাডুবি

মেঘনা নদীতে বর-কনেসহ নৌকাডুবি

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে একটি বরযাত্রীবাহী নৌকা ডুবে গেছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে রামগতি উপজেলার চরআবদুল ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি নদীর তীর থেকে ১০০ থেকে ১৫০ ফুট দূরত্বে। ফলে নৌকায় থাকা ৩০-৩৫ জন যাত্রী সাঁতার কেটে উপরে উঠে আসেন। নৌকার কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও মহিউদ্দিন মেম্বার বলেন, বুধবার চর আবদুল্লাহর বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নারী, শিশু ও পুরুষসহ ৩০ থেকে ৩৫ জন একটি নৌকায় করে উপজেলার মূল ভূখণ্ড আলেকজান্ডারে যায়। সেখান থেকে সোহাগের নতুন শ্বশুরবাড়ি চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জ এলাকায় যায় তারা। বিয়ের পর্ব শেষে রাতে নববধূকে নিয়ে নৌকায় বাড়ি ফেরার পথে বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছাকাছি গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে সেটি আবার উল্টো হয়ে ভেসে ওঠে।

বরযাত্রী নোমান চৌকিদার বলেন, সন্ধ্যা ৬টার দিকে বর-কনে এবং বরযাত্রীদের নিয়ে নৌকাটি আলেকজান্ডার থেকে রওনা হয়। আমিও ওই নৌকাতে উঠি। মাঝপথে নৌকার ইঞ্জিনের জ্বালানি তেল ফুরিয়ে যায়। পরে জাহাজের একটি স্পিড বোটে খবর দেওয়া হয়। সেটিতে যাত্রীবাহী নৌকাটি বেঁধে নেওয়ার পর একটি খালের মুখে যাওয়া মাত্র পানির গোল্লার মধ্যে পড়ে উল্টে ডুবে যায়। তবে আমরা সবাই নিরাপদে তীরে উঠতে পেরেছি।

রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, নৌকাতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930