IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু, যুবতীর আত্মহত্যা

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু, যুবতীর আত্মহত্যা

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, বৈদ্যুতিক সট সার্কিটে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান হেদা (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ডাহিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মাধা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মোটর সংযোগে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাবেক বিএনপি নেতা হাফিজুর রহমান। এসময় আলমাস হোসেন নামের এক কলেজছাত্র গুরুতর আহন হন। তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হাফিজুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত অপরজনকে রামেকে পাঠানো হয়েছে।

অপরদিকে, উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে সাদিয়া আক্তার নামের এক যুবতী আত্মহত্যা করেছে। সে ঐ গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, গত ছয় মাস আগে বিবাহ হয় সাদিয়া আক্তারের। বিবাহের সাতদিন পরে বাবার বাড়িতে চলে আসে। পরবর্তীতে স্বামীর বাড়িতে ফিরে না যাওয়ায় এক মাস পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় মঙ্গলবার ভোরে নিজ শয়ন কক্ষের পাশে ফাঁকা রুমের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news