IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রহনপুরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রহনপুরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী হোসাইনের (১৫) লাশ ২ দিন পর উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে গোমস্তাপুর-কানসাট সড়কের চৌডালা সেতুর নিচ থেকে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার সকালে সে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নিচে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে রহনপুর পৌর এলাকার হামিদপাড়ার আব্দুল আলিমের ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গত ২ দিন চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে তার লাশ ওই স্থানে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news