IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়ক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

নাচোলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩), তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে রাতে আম চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে।

এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরও জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে তাদেরকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31