IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জে বিলুপ্তির দ্বারপ্রান্তে তাঁতশিল্প বিপাকে খুদে ব্যবসায়ীরা

রায়গঞ্জে বিলুপ্তির দ্বারপ্রান্তে তাঁতশিল্প বিপাকে খুদে ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের এক সময়ের ঐতিহ্যবাহী হাতে-পায়ে বোনানো লুঙ্গি ও গামছার জন্য বিখ্যাত তাঁতশিল্প প্রায় বিলুপ্তির পথে। এখানকার লুঙ্গি ও গামছার সুনাম ছিল দেশের বিভিন্ন জেলায়। এক সময় উপজেলার মধ্যে রায়গঞ্জ উপজেলা ছিল লুঙ্গি ও গামছার জন্য বিখ্যাত। 

উপজেলার প্রত্যেকটি গ্রামেই কম-বেশি লুঙ্গি ও গামছা বুনানো হতো। এমন কোনো গ্রাম নেই যেখানে দু’ চারটি লুঙ্গি ও গামছা বুনানোর জন্য তাঁত ছিল না। উপজেলার গ্রামগুলোতে যারা পাঁয়ে ও হাতের সাহায্যে তাঁত বা পিৎলোম দিয়ে লুঙ্গি ও গামছা বুনাতো তারা এক সময় ভালোভাবেই পরিবার নিয়ে সংসার চালাতো। কারণ সে সময় সুতার দাম কম থাকায় জমজমাট ব্যবসা করা যেতো। উপজেলার বিভিন্ন গ্রামের লুঙ্গি ও গামছা সে সময় জেলার বেলকুচি, পাঁচলিয়া সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লুঙ্গি ও গামছা কেনাবেচা হতো।

এ উপজেলার তাঁতিদের বুনানো লুঙ্গি ও গামছার সুনাম আজ যেনো শুধুই স্মৃতি হয়ে আছে। সেই সময়কার তাঁতি ও খুঁদে ব্যবসায়ীরা আজ মানবেতর জীবন-যাপন করছেন। বর্তমান বাজারে সুতার দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাঁত পণ্যের সকল কিছুর দাম। যে দামে সুতা কিনে লুঙ্গি ও গামছা বুনে বাজারে বিক্রি করছে তা দিয়ে তাদের একেবারেই চলছে না। আবার যাদের সামর্থ আছে তারা ব্যাংক লোন কিংবা জমিজমা বিক্রি করে পাওয়ার লোম বসিয়ে ব্যবসা করছেন। অনেকে আবার বাধ্য হয়ে এ ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। 

উপজেলার কয়েকজন তাঁতিদের সাথে কথা বলে জানা যায়, এ উপজেলার ঐতিহ্য বিখ্যাত হাতে-পায়ে বুনানো লুঙ্গি ও গামছার তাঁতশিল্পকে টিক রাখতে দরকার সরকারি সাহায্য ও সহযোগিতা। উপযুক্ত সাহায্য সহযোগিতা পেলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছেন উপজেলার খুঁদে ব্যবসায়ীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031