IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> তেলের ঘানি টানছেন রায়গঞ্জের কালাম ও আসমা

তেলের ঘানি টানছেন রায়গঞ্জের কালাম ও আসমা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : একটা গরুর অভাবে জরাজীর্ন ছাপরা টিনের ঘরে বুকে জোঁয়াল বেধে নিজেরাই টানছেন তেলের ঘানি। বিকেল পেরিয়ে আসছে তবুও চলছে প্যারপ্যারানি ঘানির শব্দ।

কাঠের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি পেটের তাগিদে, যন্ত্রটি স্বামী-স্ত্রী মিলে জোঁয়াল বুকে লাগিয়ে ঘানির চারদিকে নির্বিকারভাবে অনবরত ঘুরে চলছেন তারা। আর সরিষা থেকে ফোঁটায় ফোঁটায় নিংড়ানো খাঁটি তেল জমা হচ্ছে পাতিলে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের হত-দরিদ্র আবুল কালাম প্রামাণিক ও তার সহধর্মিনী আসমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় এমন চিত্র।

একটা গরুর অভাবে এভাবে তেলের ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন আবুল কালাম ও তার সহধর্মিনী আসমা বেগম।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, এ কাজের সঙ্গে প্রায় ৩০ বছর সময় ধরে জড়িত। একটা গরুর অভাবে স্ত্রী আসমা বেগমকে সঙ্গে নিয়ে গরুর কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সারাদিন ঘানি টেনে ১২ কেজি সরিষায় মাত্র সারে তিন কেজি থেকে পৌনে চার কেজি তেল পাওয়া যায়। সেই তেল গ্রাম-গঞ্জের হাটবাজারে বিক্রি করে যা পান তাই দিয়ে সংসার চলে তাদের।

আসমা বেগম বলেন, বিয়ের পর থেকেই কাঁঠের ঘানি টানছেন তিনি। এ কাজটি করতে খুবই কস্ট হচ্ছে বলে জানান আবুল কালাম ও স্ত্রী আসমা বেগম।

প্রতিবেশি বেস কয়েকজন জানান, আমরা প্রায়ই ফেসবুকে দেখি, অসহায় ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে।

তাদের এমন মহৎ কাজগুলো দেখে সত্যিই মন ভরে যায়। আমরা প্রতিবেশী এই অসহায় দম্পতির জন্য একটা গরুর ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। এমতাবস্থায় দেশের বিভিন্ন সামাজিক সংঘটন, দানশীল ব্যক্তি ও বিত্তবানদের নিকট সহায়তা চেয়েছেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের অসহায় দম্পতি আবুল কালাম ও স্ত্রী আসমা বেগম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031