IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> পাবনায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ৪৯০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গকুল নগর বাজার ও ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর থানাধীন জুকাদাহ এলাকার জামাত মন্ডল ওরফে জামু মন্ডলের ছেলে ইকলাস হোসেন ওরফে ইকলা (৪৬) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ফতে মোহাম্মদপুর এলাকার মৃত কামরুদ্দিন হোসেনের ছেলে আরমান হোসেন ওরফে গুড্ডু (২১)।

র‌্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে দুইটি পৃথক পৃথক অভিযান চালানো হয়। প্রথমে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গকুল নগর বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইকলাস হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামীদের কাছ থেকে ৪৯০ (চারশত নব্বই) পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় দুইটি পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news