IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> লোডশেডিংয়ের প্রতিবাদে নওগাঁয় অবস্থান কর্মসূচি

লোডশেডিংয়ের প্রতিবাদে নওগাঁয় অবস্থান কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের কাঠালতলী এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করে নওগাঁ জেলা বিএনপি। পরে নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে বিএনপির প্রতিনিধি দল।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে সারাদেশের মানুষের আজকে ত্রাহি অবস্থা। এই সরকার বিদ্যুৎ খাতকে সীমাহীন দুর্নীতির খাতে পরিণত করেছে। শতভাগ বিদ্যুতের দাবি করা এই সরকারের দুর্নীতির কারণে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। একদিকে জ্বালানি কেনায় ব্যর্থতা, অন্যদিকে বারবার বিদ্যুতের দাম বাড়ালেও চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। এই সরকারের পতন ছাড়া দেশের মানুষ এই দুর্ভোগ থেকে অবসান পাবে না।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত আজকে চরম সংকটে পড়েছে। এই সরকারের নিজস্ব ব্যবসায়ীরা বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আজকে সরকারের ব্যর্থতার কারণে অনুষ্ঠিত কর্মসূচি পালন করতে গিয়ে এই সরকারের পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এখন আর কোনো বাধাই মানুষ শুনবে না।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘এই সরকার বিদ্যুৎ খাতের সাফল্য উদযাপন করতে এক সময় আতশবাজি করেছে। এখন শহর ও গ্রামের লোকজন ২৪ ঘন্টায় চার-পাঁচ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না। লোডশেডিং জনজীবনকে অতীষ্ট করে তুলেছে। এই সরকারের পতন ছাড়া মানুষের দুর্ভোগের অবসান হবে না।’

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই শহরের কাঠালতলী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিএনপির নেতাকর্মীরা কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে নওগাঁ-সান্তাহার সড়কে অবস্থান নেওয়া চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা তাঁদেরকে কাঠালতলী উপকেন্দ্রে নর্দান ইলেক্ট্রিসিনি কোম্পানির (নেসকো) বিদ্যুৎ বিতরণ বিভাগ অফিসের সামনে জমায়েত হতে বিএনপির নেতাকর্মীদের বাধা দেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দিলে বিএনপির কর্মীরা কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে প্রায় ৪০০ মিটার দূরে কাঠালতলী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলা অবস্থায় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এক প্রকার পুলিশি বেষ্টনীর মধ্যে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘিরে যাতে করে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাঁদেরকে কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930