IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে হত্যা

স্বামী আটক

বদলগাছীতে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে নেশার টাকার জন্য সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১ জুলাই) সকালে নিজ বাসা থেকে সুখী বেগমের লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদ ইসলামকে আটক করেছে পুলিশ। শহীদ ইসলাম (৩৪) বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় ১৪ বছর আগে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিবাহ হয়। বিবাহর পরে তাঁদের ঘরে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বড় মেয়ের সুরাইয়ার বয়স (১০) বছর ও ছোট মেয়ে সুমাইয়ার বয়স (৭) বছর। দুটি কন্যা সন্তান জন্মগ্রহণের পর থেকেই শহীদ নেশায় জড়িয়ে পড়েন। শুরু হয় সংসারে অভাব-অনটন। নেশায় জড়িয়ে পড়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। আর এই অভাবের তাড়নায় সংসার চালাতে স্ত্রী সুখী বেগম মানুষে বাসা-বাড়িতে ও স্থানীয় একটি চাউল কলে কাজ করতেন। স্বামী শহীদ ভ্যান চালকের কাজ করতেন।

একাধীক গ্রামবাসীরা বলেন, শহীদ সবসময় নেশা করতো আর বন্ধুদের সাথে আড্ডা দিতো। সে ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন করে, তা দিয়ে নেশা করতো। এটা নিয়ে প্রতিনিয়ত স্ত্রীর সাথে ঝগড়া হতো তার। শুক্রবার (৩০ শে জুন) রাতে পারিবারিকভাবে ঝগড়া হলে, এক পর্যায়ে সুখী বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী শহীদ।

নিহত সুখী বেগমের ভাই সবুজ হোসেন বলেন, শুক্রবার রাত ১ টার সময় ঐ এলাকার স্থানীয় মেম্বার আমাদেরকে মোবাইল ফোনে এই খবরটি জানান। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আমার বোনের বাড়িতে ছুটে গিয়ে দেখি আমার বোনের লাশটি ঘরের মেঝেতে পরে আছে।

তিনি আরও বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী শহীদ। এ জন্য কৌশলে তার বাড়িটি ফাঁকা করেছিলো সে। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, নিহত সুখীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুখী বেগমের ভাই সবুজ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news